নাগোয়া: আগামী মাসে জাপানে বসছে এশিয়ান গেমসের আসর। তার জন্য সবমিলিয়ে ১৫ হাজার খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের ব্যবস্থা করতে পারবে আয়োজক দেশ। তাই বিভিন্ন দেশের সংস্থাগুলিকে অযথা দল বড়ো না করার অনুরোধ জানিয়েছে তারা। জানা গিয়েছে, এশিয়ান গেমসে ভারত ৪৯২ জন খেলোয়াড় পাঠাচ্ছে। সাপোর্ট স্টাফ মিলিয়ে সংখ্যাটা ৬৫৪। এই তালিকায় আর নাম অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা নেই। উল্লেখ, এবারের এশিয়ান গেমসে ৪৩টি খেলা থাকছে। তার মধ্যে ভারত লড়াই করবে ৩৫টি খেলায়। আর এশিয়াডের সেই দল বাছাই নিয়ে অসন্তোষ ক্রমশ বাড়ছে। কমনওয়েলথ গেমসে সোনা জয়ী জুডো খেলোয়াড় হর্ষ সিংকে পর্যন্ত এশিয়াড স্কোয়াডে রাখা হয়নি। এছাড়াও বেশ কয়েকজন যোগ্য ক্রীড়াবিদের নাম নেই তালিকায়।



