Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

হাসপাতালের এলপিজির হিসাব জানাতে হবে প্রতিদিন

রাজ্যজুড়ে সরকারি হাসপাতালে এলপিজি গ্যাস পরিস্থিতির পর্যালোচনা করতে সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং সব মেডিকেল কলেজের সুপার তথা উপাধ্যক্ষদের সঙ্গে বৈঠক করলেন স্বাস্থ্যদপ্তরের প্রধান সচিব

হাসপাতালের এলপিজির হিসাব জানাতে হবে প্রতিদিন
  • ১৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যজুড়ে সরকারি হাসপাতালে এলপিজি গ্যাস পরিস্থিতির পর্যালোচনা করতে সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং সব মেডিকেল কলেজের সুপার তথা উপাধ্যক্ষদের সঙ্গে বৈঠক করলেন স্বাস্থ্যদপ্তরের প্রধান সচিব। শুক্রবার হয়েছে এই বৈঠক। সেখানে প্রত্যেক জেলার এলপিজি পরিস্থিতি জানতে চাওয়া হয়। প্রধান সচিব নারায়ণস্বরূপ নিগম আধিকারিকদের আশ্বস্থ করে জানান, সংশ্লিষ্ট সমস্ত মহলে জানানো আছে। সরকারি হাসপাতালে গ্যাস নিয়ে কোনও সংকট হবে না। এরই পাশাপাশি রোজকার চাহিদা, ব্যবহার, অভাব (যদি হয়) ইত্যাদি বিষয় নির্দিষ্ট ফর্মাটে জানাতে বলা হয়েছে। ১০টি ভাগ রয়েছে সেই ফর্মাটে। যেমন, বিভাগ, হাসপাতাল বা প্রতিষ্ঠানের নাম, ব্লক বা পুরসভা, কোন থানার অধীনে, রোজ কত কেজি এলপিজি লাগে, রোজ কত এলপিজি সরবরাহ হয়, কত অভাব রয়েছে, ডিস্ট্রিবিউটারের নাম কী, অন্য আর কী সমস্যা আছে ইত্যাদি। প্রত্যেক জেলাকে এই তালিকা মেনে রোজ তথ্য পাঠাতে বলা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ