Bartaman Logo
২১ জুন, ২০২৬

তামিলনাড়ুতে ভয়াবহ গ্যাস দুর্ঘটনা, মৃত দুই, আশঙ্কাজনক একাধিক

তামিলনাড়ুর তিরুভাল্লুরে গ্যাস দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু, ৪৬ জন আশঙ্কাজনক। কীভাবে ঘটল এই মারাত্মক দুর্ঘটনা? বিস্তারিত পড়ুন।

তামিলনাড়ুতে ভয়াবহ গ্যাস দুর্ঘটনা, মৃত দুই, আশঙ্কাজনক একাধিক
  • ২১ জুন, ২০২৬ ১২:৫৬
Prefer us on Google

চেন্নাই, ২১ জুন: তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলায় একটি বেসরকারি সি-ফুড রপ্তানি কারখানায় ভয়াবহ গ্যাস দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। কারখানার একটি ভালভ থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক করে গোটা প্ল্যান্টে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় সেখানে উপস্থিত অন্ততপক্ষে ২ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। আরো প্রায় ৪৬ জনেরও বেশি কর্মী আশঙ্কাজনক অবস্থায় অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বলে সূত্রের খবর। 

Advertisement

স্থানীয় পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে বিবার কারখানায় সাপ্তাহিক ছুটি থাকায় প্রায় ১২০ জন পরিযায়ী শ্রমিক কারখানার ভেতরেই থাকা তাদের আবাসন চত্বরেই বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ দুপুরের দিকে কারখানার হিমঘর বা কোল্ড স্টোরেজে ব্যবহৃত রেফ্রিজারেটরের 'অ্যামোনিয়া গ্যাস'-এর একটি ভালভ ফেটে যায় চোখের পলকে তীব্র ঝাঁঝালো বিষাক্ত গ্যাস পুরো আবাসন চত্বরে ছড়িয়ে পড়ে। গ্যাস ছড়িয়ে পড়তেই শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তীব্র গ্যাসের প্রভাবে শ্রমিকরা শ্বাসকষ্ট, মাথা ঘোরা এবং বমি করতে শুরু করেন। ঘটনার খবর পেয়েই স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সঙ্গে সেখানে উপস্থিত হয় দমকল ও উদ্ধারকারী দল। অ্যাম্বুলেন্সে করে অসুস্থদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অসুস্থদের মধ্যে ৪৬ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যার মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৩০ জন সদস্যের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায়। অত্যাধুনিক গ্যাস ডিটেকশন ডিভাইস এবং কেমিক্যাল-বায়োলজিক্যাল রেসকিউ সরঞ্জাম নিয়ে তারা দ্রুত পুরো এলাকা খালি করার কাজ শুরু করেন। বর্তমানে গ্যাস লিকের উৎসটি সম্পূর্ণ সিল করে এলাকাটি সুরক্ষিত করার চেষ্টা চলছে। কীভাবে এমন মারাত্মক দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। এর নেপথ্যে কোনো গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ