Bartaman Logo
৯ জুন, ২০২৬

হায়দরাবাদের বাচুপল্লিতে ভয়াবহ অগ্নিকান্ড, পুড়ে ছাই ১৫ টি ফার্নিচার শেড

ভায়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গলে একরে এক কাঠের আসবাবের গুদাম। হায়দরাবাদের বাচুপল্লীর প্রগতিনগরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

হায়দরাবাদের বাচুপল্লিতে ভয়াবহ অগ্নিকান্ড, পুড়ে ছাই ১৫ টি ফার্নিচার শেড
  • ৪ মার্চ, ২০২৬ ১৩:০৩
Prefer us on Google

হায়দরাবাদ, ৪ মার্চ: ভায়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গলে একরে এক কাঠের আসবাবের গুদাম। হায়দরাবাদের বাচুপল্লীর প্রগতিনগরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গুদামে ঠাসা ছিল কাঠের ফার্নিচার। পুড়ে ছাই হয়ে গেল ১৫ টি  ফার্নিচার শেড। ভয়াবহ আগুনে হতাহত বা আহতের কোনো খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতির পরিমান প্রচুর বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। পরিস্থিতি ভয়াবহ হওয়ায় স্থানীয়রা খবর দেন দমকলে। কুকাটপল্লি দমকল স্টেশনের অফিসার টি জগন মোহান জানিয়েছেন, ১১টায় খবর আসে দমকলের কাছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছায় দমকলের ৬টি  ইঞ্জিন সহ ৩৬জন দমকল কর্মী। প্রায় ৯ ঘন্টা চেষ্টায় আগুন আয়ত্তে আনেন দমকল কর্মীরা। 

Advertisement

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে শর্ট শার্কিটের কারণে একটি অস্থায়ী শেডে প্রথম আগুন লাগে। সেখান থেকে ছড়িয়ে পড়ে অন্য গুদাম গুলোতে। প্রচুর পরিমানে কাঠের মতো দাহ্য বস্তু এবং কাঠের কাজে ব্যবহৃত রাসায়নিক গুদামের ভেতরে মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় পুঁড়ে ছাই হয়ে গিয়েছে শেড সহ আসবাবপত্র, কাঁচামাল। 

সম্পর্কিত সংবাদ