Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই ৭০টি বাড়ি, আতঙ্কের ছায়া এলাকায়

সোমবার সাতসকালে ভয়াবহ অগ্নীকাণ্ড। নিমেষের মধ্যেই পুড়ে ছাই ৭০টি কুঁড়েঘর সহ একটি গুদাম ও কারখানার একাংশ। উত্তর প্রদেশের হাপুরে বাসস্ট্যান্ডের কাছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে।

ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই ৭০টি বাড়ি, আতঙ্কের ছায়া এলাকায়
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০০:০৪
Prefer us on Google

লখনউ, ২৭ এপ্রিল: সোমবার সাতসকালে ভয়াবহ অগ্নীকাণ্ড। নিমেষের মধ্যেই পুড়ে ছাই ৭০টি কুঁড়েঘর সহ একটি গুদাম ও কারখানার একাংশ। উত্তর প্রদেশের হাপুরে বাসস্ট্যান্ডের কাছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে।

Advertisement

 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় সকাল ৮টা ৩০ মিনিটে প্রথম আগুন দেখতে পায় মানুষজন। তারপর মুহূর্তের মধ্যেই আগুন বিশাল আকার নেয়। খবর দেওয়া হয় স্থানীয় দমকলকে। যুদ্ধকালীন তত্পরতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৮টি ইঞ্জিন ও পুলিশ। আধিকারিকরা জানান, এলাকায় থাকা প্লাস্টিক, পলিথিন, বর্জ্য পদার্থের মতো সহজে দাহ্য উপাদানের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায় এবং আগুন দ্রুত আশে পাশের সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর না থাকলেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ ১ কোটি টাকারও বেশি। ওই এলাকার একটি গুদামেও আগুন ছড়িয়ে পড়ে। গুদাম মালিক জানান, দুটি স্টোরেজ ইউনিটে প্রায় ১,০৫০টি জরুরি দ্রব্যে আগুন লেগে যায়। সেগুলি সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে। এই অগ্নিকাণ্ডে বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে। অনেকেই তাদের গুরুত্বপূর্ণ নথি ও গৃহস্থালির জিনিসপত্র হারিয়েছেন। দমকল বাহিনী, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হন। কীভাবে আগুন লাগল তার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ