Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, লরির সঙ্গে ধাক্কায় মৃত্যু ৯ বরযাত্রীর

আনন্দ উৎসব থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। লরি ও চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৯ জনের। শুক্রবার সকালে পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের নামশোল প্রাথমিক বিদ্যালয়ের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, লরির সঙ্গে ধাক্কায় মৃত্যু ৯ বরযাত্রীর
  • ২০ জুন, ২০২৫ ১৮:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: আনন্দ উৎসব থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। লরি ও চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৯ জনের। শুক্রবার সকালে পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের নামশোল প্রাথমিক বিদ্যালয়ের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে একটি ছোট চার চাকা গাড়িটি বিয়েবাড়ি থেকে ঝাড়খণ্ডের নিমডির দিকে ফিরছিল। গাড়িতে ছিলেন বরযাত্রীরা। তাঁদের প্রত্যেকের বাড়ি ঝাড়খণ্ডের নিমডি থানার মুরু, লকড়ি ও বান্দু গ্রামে। অন্যদিকে, স্পঞ্জ আয়রন বোঝাই লরিটি টাটা থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছিল। নামশোল স্কুলের বাঁকে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার জেরে রাস্তার ধারে উল্টে যায় লরিটি। অন্যদিকে, দুমড়ে মুচড়ে যায় চারচাকা গাড়িও। গাড়ির ভিতরে থাকা দেহগুলি কার্যত দলা পাকিয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বলরামপুর থানার পুলিস। ঘটনাস্থলে যান পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও।

প্রাইভেট গাড়িতে থাকা ব্যক্তিদের উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হলে, দেহগুলি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যালে পাঠানো হয়। পুলিস সুপার জানিয়েছেন, দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেওয়া হচ্ছে। আপাতত, ঘাতক লরি ও দুর্ঘটনাগ্রস্থ ছোট গাড়িটিকে আটক করেছে বলরামপুর থানার পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ