Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সাতসকালেই ভয়াবহ দুর্ঘটনা! স্কুল পড়ুয়া ভর্তি গাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের, মৃত তিন

মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে স্কুল পড়ুয়া ভর্তি গাড়িকে ট্রেনের ধাক্কা, নিহত ৩। আহতদের হাসপাতালে ভর্তি। বিস্তারিত আসছে।

সাতসকালেই ভয়াবহ দুর্ঘটনা! স্কুল পড়ুয়া ভর্তি গাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের, মৃত তিন
  • ১৭ জুলাই, ২০২৬ ০৯:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে ভয়াবহ দুর্ঘটনা। স্কুল পড়ুয়া ভর্তি একটি গাড়িকে ধাক্কা মারল ট্রেন। তিনজন পড়ুয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়। জখম হয়েছেন একাধিক। কর্ণসুবর্ণের গোবিন্দপুর রেলগেটে দুর্ঘটনাটি ঘটে। ছাত্রছাত্রী ভর্তি একটি গাড়ি রেল লাইন পারাপারের সময় ট্রেন এসে সজোরে ধাক্কা মারে গাড়িটেকে। দুমড়েমুচড়ে যায় গাড়িটি।  

Advertisement

প্রত্যক্ষদর্শীদের দাবি, রেলগেট খোলা থাকায় স্কুলপড়ুয়াদের নিয়ে গাড়িটি রেললাইন পার হওয়ার সময় নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি এসে ধাক্কা মারে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারপরেই স্থানীয়দের সহায়তায় শুরু হয় উদ্ধারকার্য। চারজন পড়ুয়াকে আশঙ্কাজনকভাবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। বাকি জখমদের কর্ণসুবর্ণ রুরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি আপ লাইনের ট্রেন চলে যাওয়ার পর রেলগেট খুলে দেওয়া হলেও পাশের লাইনে আরেকটি ট্রেন আসার আগে গেটটি পুনরায় বন্ধ করা হয়নি। তাঁদের দাবি, গেট ম্যানের এই গাফিলতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সুপার শচিন মক্কার। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের নেতৃত্বে ১০ সদস্যের একটি তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এদিকে, প্রাথমিকভাবে দায়িত্বে গাফিলতির অভিযোগে এক গেটম্যান এবং এক সুপারভাইজারকে বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। পূর্ব রেল জানিয়েছে, তদন্তে যাঁদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হবে, তাঁদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ