মেষ: পড়ে গিয়ে শরীরে বড় আঘাত ও রক্তপাতের যোগ আছে। সতর্কভাবে হাঁটাচলা করুন। আয় হবে। ব্যয় বাড়বে।
মেষ: পড়ে গিয়ে শরীরে বড় আঘাত ও রক্তপাতের যোগ আছে। সতর্কভাবে হাঁটাচলা করুন। আয় হবে। ব্যয় বাড়বে।
বৃষ: কর্মভাগ্য শুভ। অগ্নি ব্যবহারে সতর্ক হন। উচ্চশিক্ষা ও পেশাদারি কাজকর্মে বিশেষ শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা।
মিথুন: কাজকর্মে উন্নতি হবে। ব্যবসায়িক কাজের ক্ষেত্রে একটু যত্নবান হন। শরীর-স্বাস্থ্য কম বেশি শুভ।
কর্কট: পুরনো রোগ মাথাচাড়া দেওয়ায় স্বাস্থ্য সমস্যা হতে পারে। আয় বুঝে ব্যয় করুন। ব্যবসাপাতি অপেক্ষাকৃত শুভ।
সিংহ: অর্থাগম ভাগ্য অনুকূল। জ্বর-সর্দি কাশিতে সামান্য ভোগান্তি হতে পারে। নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন।
কন্যা: পুরনো শত্রুতার জেরে কর্মক্ষেত্রে অশান্তির সম্ভাবনা। আয় ও ব্যয় সমতাহীন। শরীর-স্বাস্থ্য দেখে চলুন।
তুলা: বিদ্যা ও গবেষণায় দিনটি শুভ। সম্পত্তি প্রাপ্তির সুখবর পেতে পারেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
বৃশ্চিক: কাজকর্মে দিনটি শুভ। ব্যবসায় অগ্রগতি ও নতুন কাজের বরাত প্রাপ্তি। পাওনা অর্থ আদায়ের যোগ আছে।
ধনু: কর্মে বড় সাফল্য, সুনাম ও উপরওয়ালার আস্থা অর্জন। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে দৃষ্টি রাখুন। পারিবারিক দিক মোটামুটি।
মকর: কাজকর্ম ভালো হবে। ব্যবসায় উন্নতি। একাধিক সূত্রে অর্থপ্রাপ্তির যোগ। স্বাস্থ্যহানি ও দেহে আঘাতের আশঙ্কা।
কুম্ভ: সব কাজকর্মেই আজ কম-বেশি বাধা থাকবে। আয় বুঝে ব্যয় করুন। অর্থ লেনদেনে বা বিনিয়োগে সতর্ক হন।
মীন: কাজকর্ম ও বিদ্যাচর্চায় দিনটি শুভ। বিজ্ঞান গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য পেতে পারেন। ধর্ম কর্মে মন।