Bartaman Logo
১৮ জুন, ২০২৬

হানিমুন মার্ডার: মধ্যপ্রদেশ থেকে উদ্ধার গয়না

হানিমুন মার্ডার কাণ্ডে এবার উদ্ধার হল গয়না। স্বামী রাজাবংশীকে খুনের পর মেঘালয় থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছিল সোনম। উঠেছিল মধ্যপ্রদেশের ইন্দোরের একটি ফ্ল্যাটে।

হানিমুন মার্ডার: মধ্যপ্রদেশ থেকে উদ্ধার গয়না
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: হানিমুন মার্ডার কাণ্ডে এবার উদ্ধার হল গয়না। স্বামী রাজাবংশীকে খুনের পর মেঘালয় থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছিল সোনম। উঠেছিল মধ্যপ্রদেশের ইন্দোরের একটি ফ্ল্যাটে। ওই ফ্ল্যাটটি সোনমের শাগরেদ বিশাল সিং চৌহান ভাড়া নিয়েছিল জমি-বাড়ি ব্যবসায়ী সিলোমে জেমসের কাছ থেকে। এবার রতলামে জেমসের শ্বশুরবাড়ি থেকে সোনম ও রাজার গয়না উদ্ধার করল মেঘালয় পুলিসের বিশেষ দল। মেঘালয়ে ঘুরতে যাওয়ার সময় ওই গয়না রাজা ও সোনমের সঙ্গে ছিল। মিলেছে সোনমের ল্যাপটপ ও পেন ড্রাইভও। উল্লেখ্য, তথ্যপ্রমাণ লোপাটের সন্দেহে এর আগেই জেমসকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ফ্ল্যাটের মালিক লোকেন্দ্র তোমর ও নিরাপত্তারক্ষী বলভীরকেও একই অভিযোগে গ্রেপ্তার করেছিল পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ