Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ক্লাব তাঁবুতে পতাকা উত্তোলনে গরহাজির শুভাশিস-বিশালরা

টানা দ্বিতীয়বার আইএসএলের খেতাব জিতেছেন শুভাশিসরা। পাড়ায় পাড়ায় সবুজ-মেরুন উৎসব চলছে।

ক্লাব তাঁবুতে পতাকা উত্তোলনে গরহাজির শুভাশিস-বিশালরা
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  টানা দ্বিতীয়বার আইএসএলের খেতাব জিতেছেন শুভাশিসরা। পাড়ায় পাড়ায় সবুজ-মেরুন উৎসব চলছে। এমন আবহেই কোচ, কর্তা, ফুটবলার, সদস্য-সমর্থকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শতাব্দীপ্রাচীন ক্লাবের আরও সাফল্য কামনা করেন তিনি। পাশাপাশি ক্লাবের তরফেও মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা হয়।

Advertisement

এদিকে, সোমবার দুপুরে ক্লাব লনে পতাকা উত্তোলন করা হয়। সচিব ও বর্তমান কমিটি সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু। চলতি মরশুমে মোহন বাগানের নির্বাচন। ২০ মার্চের পর সরকারীভাবে কাজ শুরু করবে নির্বাচন কমিটি। বিরোধী শিবিরের অন্যতম মুখ সৃঞ্জয়। এদিন তাঁকে মিষ্টিমুখ করান দেবাশিস দত্ত। তবে বিজয়োৎসবে কোনও ফুটবলারকে দেখা যায়নি! বিদেশি ও ভিনরাজ্যের ফুটবলাররা ছুটি কাটাতে ব্যস্ত। কোচ মোলিনাও কলকাতায় নেই।  অধিনায়ক শুভাশিস বসুকে পতাকা উত্তোলনের অনুষ্ঠানে হাজির করানোর চেষ্টা করেছিলেন কর্তারা। কিন্ত তিনি আসেননি। এই প্রসঙ্গে সচিব দেবাশিস দত্তের মন্তব্য, ‘আইএসএল কাপ জিতে আমাদের সামনে ডাবল করার সুযোগ। তার আগে উৎসব চান না কোচ মোলিনা।’ উল্লেখ্য, কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বিদেশে রয়েছেন। কয়েকদিন পর লিগ-শিল্ড নিয়ে মোহন বাগান তাঁবুতে যাওয়ার কথা তাঁর।
 ক্লাবের পতাকা উত্তোলন করছেন সত্যজিৎ চ্যাটার্জি ও মানস ভট্টাচার্য।

সম্পর্কিত সংবাদ