Bartaman Logo
৯ জুন, ২০২৬

শখের হাজতবাসে খরচ ২ হাজার!

কোনো অপরাধ না করেই হাজতবাস! জেল জীবনের অভিজ্ঞতা জানার এমনই অভিনব সুযোগ নিয়ে এল হায়দরাবাদের চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল। সম্প্রতি এই জেলটিকে মিউজিয়ামে পরিণত করা হয়েছে। এবার ১২ বা ২৪ ঘণ্টার জন্য এই জেলে থাকতে পারবেন পর্যটকরা।

শখের হাজতবাসে খরচ ২ হাজার!
  • ১৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: কোনো অপরাধ না করেই হাজতবাস! জেল জীবনের অভিজ্ঞতা জানার এমনই অভিনব সুযোগ নিয়ে এল হায়দরাবাদের চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল। সম্প্রতি এই জেলটিকে মিউজিয়ামে পরিণত করা হয়েছে। এবার ১২ বা ২৪ ঘণ্টার জন্য এই জেলে থাকতে পারবেন পর্যটকরা। 

Advertisement

জেল সূত্রে জানা গিয়েছে, বিশেষভাবে তৈরি করা কয়েদখানায় থাকার ব্যবস্থা করা হয়েছে। শখের হাজতবাসে আগ্রহীদের দেওয়া হবে জেলের খাবার। মেনে চলতে হবে সমস্ত বিধিনিষেধ। তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের সাংগারেড্ডি হেরিটেজ প্রিজন মিউজিয়ামে ইতিমধ্যেই রয়েছে এধরনের  থাকার ব্যবস্থা। সেকথা মাথায় রেখেই নতুন ব্যবস্থা করা হয়েছে চঞ্চলগুড়া সেন্ট্রাল জেলে। এখানে ১২ বা ২৪ ঘণ্টা থাকতে পারবেন পর্যটকরা। খরচ পড়বে যথাক্রমে ১ হাজার ও ২ হাজার টাকা। এখানকার মিউজিয়ামে নিজাম আমলের জেল ব্যবস্থা থেকে আধুনিক ভারতীয় সংশোধনাগারের যাত্রাপথ তুলে ধরা হয়েছে। এই জেলে বন্দী ছিলেন বিশিষ্ট সাধক ভক্ত রামাদাসু ও কবি কৃষ্ণামাচারুয়ুলুর মতো ব্যক্তিত্ব। তাঁদের হাজতবাসের কাহিনী, কারাগারের শিল্প ও পুনর্বাসন কর্মসূচি সহ নাগার্জুন সাগর বাঁধ নির্মাণে বন্দিদের অবদানের কথা তুলে ধরা হয়েছে মিউজিয়ামে।

সম্পর্কিত সংবাদ