Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬

এনকাউন্টারে খতম ভাড়াটে খুনি

মোটর সাইকেল চোর থেকে হয়ে উঠেছিল রাজ্যের ওয়ান্টেড কনট্রাক্ট কিলারদের অন্যতম। রবিবার রাতে অযোধ্যায় উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে গুলি বিনিময়ে মৃত্যু হল কুখ্যাত দুষ্কৃতী ভানু প্রতাপ সিংয়ের।

এনকাউন্টারে খতম ভাড়াটে খুনি
  • ৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: মোটর সাইকেল চোর থেকে হয়ে উঠেছিল রাজ্যের ওয়ান্টেড কনট্রাক্ট কিলারদের অন্যতম। রবিবার রাতে অযোধ্যায় উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে গুলি বিনিময়ে মৃত্যু হল কুখ্যাত দুষ্কৃতী ভানু প্রতাপ সিংয়ের। ভানুর বিরুদ্ধে চুরি, ডাকাতি, খুন সহ ৪০টিরও বেশি মামলা রয়েছে। মাথার দাম ছিল ১ লক্ষ ৭৫ হাজার টাকারও বেশি।  পুলিশ সূত্রে খবর, অপরাধ জগতে ভানুর হাতে খড়ি হয়েছিল ২০১১ সালে। ২০১৩ সালে প্রথমবার খুনের অভিযোগ ওঠে ভানু প্রতাপের বিরুদ্ধে। ২০১৬ ও ২০১৮ সালে তার বিরুদ্ধে গ্যাংস্টার আইনে মামলা দায়ের হয়েছিল। ততদিনে সে হয়ে ওঠে রাজ্যের অন্যতম কুখ্যাত কনট্রাক্ট কিলার। ২০২৫ সালেপতিরাম যাদব নামের এক দুধে ব্যবসায়ী খুনে নাম জড়ায় ভানুর। জানা গিয়েছে, পুলিশের চোখে ধুলো দিতে প্রায়ই ডেরা পরিবর্তন করত সে। রবিবার ভানুর জন্য ফাঁদ পাতে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ