Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬

নিট আন্দোলনকারীদের ধর্ষণ মন্তব্যের জের, পুলিশ হেপাজতে হিন্দুত্ববাদী নেতা

নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে জেন জি আন্দোলনে উত্তাল হয়েছিল দিল্লি সহ গোটা দেশ। সেই পড়ুয়াদের সেই আন্দোলন সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার হলেন হিন্দুত্ববাদী নেতা টি জি মোহনদাস।

নিট আন্দোলনকারীদের ধর্ষণ মন্তব্যের জের, পুলিশ হেপাজতে হিন্দুত্ববাদী নেতা
  • ১১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে জেন জি আন্দোলনে উত্তাল হয়েছিল দিল্লি সহ গোটা দেশ। সেই পড়ুয়াদের সেই আন্দোলন সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার হলেন হিন্দুত্ববাদী নেতা টি জি মোহনদাস। রবিবার তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিজেদের হেপাজতে নেয় তিরুবনন্তপুরম সাইবার পুলিশ। 

Advertisement

জানা গিয়েছে, বিতর্কের সূত্রপাত ইউটিউব ভিডিয়োয় মোহনদাসের বিতর্কিত মন্তব্য ঘিরে। পুলিশ সূত্রে খবর, গত ২৪ ও ২৫ জুলাই মোহনদাসের ইউটিউব চ্যানেল ‘পত্রিকা’য় দিল্লির যন্তরমন্তরের আন্দোলন নিয়ে ভিডিয়ো আপলোড করা হয়। অভিযোগ, সেখানে মোহনদাস বলেন, ‘এই ধরনের আন্দোলন থেকে গণধর্ষণের ঘটনা ঘটতে পারে। কিন্তু তা নিয়ে কোনো অভিযোগ দায়ের হবে না, কারণ যে সব ছেলে এই আন্দোলনে অংশ নিচ্ছেন, তাঁরা ধর্ষণ করতে পছন্দ করেন ও সেখানে হাজির মহিলারা ধর্ষণ উপভোগ করেন।’ এখানেই শেষ নয়। হিন্দুত্ববাদী এই নেতা আরও জানান, তিনি যদি দায়িত্বে থাকতেন, তাহলে কারফু জারি করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে নির্দেশ দিতেন। যদি তাঁরা না সরতেন, তাহলে গুলি চালানোর নির্দেশ দিতেন। হয়ত কিছু মানুষ প্রাণ হারাতেন বা আহত হতেন, কিন্তু মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসত। এহেন মন্তব্যের পরেই শুরু হয় তুমুল বিতর্ক। আরএসএসের কেরল শাখার প্রচার বিভাগের তরফে গত ২৭ জুলাই এক বিবৃতি জারি করে বলা হয়,  মোহনদাস সংঘের কোনো পদাধিকারী নন। তাঁর বক্তব্য বা দৃষ্টিভঙ্গির সঙ্গেও আরএসএস একমত নয়। এই ধরনের মনোভাবের কড়া নিন্দাও করা হয় সংঘের তরফে। এদিকে, বিতর্কিত মন্তব্যের জন্য গত মাসে মামলা রুজু হলেও কেন তাঁকে হেপাজতে নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে কেরল পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ