Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

হিন্দুস্তান কপারের মুনাফা বাড়ল

মুনাফা বাড়াল হিন্দুস্তান কপার লিমিটেড। রাষ্ট্রায়ত্ত সংস্থাটি জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে তাদের সবকটি ব্যবসা থেকে আসা মোট মুনাফা ১৩৭.৩ শতাংশ বেড়ে ৪৪৪.২৭ কোটি টাকা হয়েছে।

হিন্দুস্তান কপারের মুনাফা বাড়ল
  • ১৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুনাফা বাড়াল হিন্দুস্তান কপার লিমিটেড। রাষ্ট্রায়ত্ত সংস্থাটি জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে তাদের সবকটি ব্যবসা থেকে আসা মোট মুনাফা ১৩৭.৩ শতাংশ বেড়ে ৪৪৪.২৭ কোটি টাকা হয়েছে। তার আগের অর্থবর্ষের একই ত্রৈমাসিকে মুনাফার অঙ্ক ছিল ১৮৭.১৮ কোটি টাকা। গত মার্চে শেষ হওয়া ত্রৈমাসিকে ‘অপারেশন’ বা মূল ব্যবসা থেকে আয় ৫৮ শতাংশ বেড়ে প্রায় ১ হাজার ১৫৬ কোটি টাকা হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের শেষ তিনমাসে সেই অঙ্ক ছিল প্রায় ৭৩১ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরের জন্য সংস্থাটির সবকটি ব্যবসা থেকে আসা মুনাফা ৯৭.৫ শতাংশ বেড়ে প্রায় ৯১৯ কোটি টাকা হয়েছে।  অর্থবর্ষ জুড়ে ব্যবসা থেকে আয় ৪৮.৬ শতাংশ বেড়ে  প্রায় ৩  হাজার ৭৮ কোটি টাকা হয়েছে। হিন্দুস্তান কপারের পরিচালন পর্ষদ গত অর্থবর্ষের জন্য প্রতি পাঁচ টাকা দামের শেয়ার পিছু ১.৮৬ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। গত অর্থবর্ষের শেষ দিকে তারা শেয়ার পিছু অন্তর্বর্তী লভ্যাংশ প্রদান করেছিল শেয়ার পিছু এক টাকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ