Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬

বিজেপি ছেড়েই কংগ্রেস থেকে মনোনয়ন জমা হিমন্তের মন্ত্রীর, অসমে ভোটের মুখে ধাক্কা গেরুয়া শিবিরে

ভোটমুখী অসমে ক্রমেই চাপ বাড়ছে গেরুয়া শিবিরের। একের পর এক বিধায়ক, নেতার দলত্যাগ চলছে। তার মধ্যেই রবিবার রাতে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করলেন হিমন্ত বিশ্বশর্মা সরকারের মন্ত্রী নন্দিতা গারলোসা।

বিজেপি ছেড়েই কংগ্রেস থেকে মনোনয়ন জমা হিমন্তের মন্ত্রীর, অসমে ভোটের মুখে ধাক্কা গেরুয়া শিবিরে
  • ২৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: ভোটমুখী অসমে ক্রমেই চাপ বাড়ছে গেরুয়া শিবিরের। একের পর এক বিধায়ক, নেতার দলত্যাগ চলছে। তার মধ্যেই রবিবার রাতে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করলেন হিমন্ত বিশ্বশর্মা সরকারের মন্ত্রী নন্দিতা গারলোসা। শুধু তাই নয়, দল থেকে পদত্যাগের পর সোমবার কংগ্রেসের হয়ে হাফলং বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন দাখিল করেন তিনি।

Advertisement

গত বিধানসভা নির্বাচনে হাফলং কেন্দ্র থেকে জয়ী হয়ে হিমন্তর মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন নন্দিতা। বিদ্যুৎ, খনি সহ একাধিক দপ্তরের দায়িত্ব সামলেছেন তিনি। অথচ এবারের নির্বাচনে বিজেপি টিকিট দেয়নি তাঁকে। জানা গিয়েছে,  হাফলং থেকে বিজেপির প্রার্থী করা হয়েছে নতুন মুখ রূপালি লাংথাসাকে। এই ক্ষোভ থেকেই তিনি দল ছেড়ে কংগ্রেসে যোগ দেন।
সূত্রের খবর, নন্দিতা গারলোসার দলত্যাগের এই ঘটনায় রীতিমতো বিপাকে পদ্মশিবির। ভোটের মুখে নন্দিতার দল ছাড়ার ঘটনায় বিজেপির শিবিরে নতুন করে অশান্তি সৃষ্টি করতে পারে বলে মত রাজনৈতিক মহলের। সেই আশঙ্কায় তাঁর মান ভাঙাতে বাড়িতে ছুটে গিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আখেরে লাভ হয়নি। এদিন কংগ্রেসে যোগ দিয়ে সোজা মনোনয়ন দাখিল করেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ