Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬

স্যোশাল মিডিয়া ব্যবহার করে রোজগার, সাসপেন্ড হিমাচল পুলিশের গায়ক-ইন্সপেক্টর

হিমাচল পুলিশের গায়ক-ইন্সপেক্টর বিজয় কুমারকে সাসপেন্ড করা হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে নিয়ম বহির্ভূত রোজগারের অভিযোগে। বিস্তারিত পড়ুন।

স্যোশাল মিডিয়া ব্যবহার করে রোজগার, সাসপেন্ড হিমাচল পুলিশের গায়ক-ইন্সপেক্টর
  • ১৩ জুলাই, ২০২৬ ১৪:১২
Prefer us on Google

সিমলা, ১৩,জুলাই: হারমোনি অফ পাইনস। এই নামটা বর্তমানে দেশের বহু মানুষের কাছেই পরিচিত। হিমাচল পুলিশের বিভিন্ন পদাধিকারীদের নিয়ে তৈরি ব্যান্ড। যারা পুলিশের পোশাকে দেশজুড়ে বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করেন। এমনকি একাধিকবার সর্বভারতীয় গণমাধ্যমেও হারমোনি অফ পাইনসকে পারফর্ম করতে দেখা গেছে। এই দলেরই প্রধান গায়ক হিমাচল প্রদেশ পুলিশের ইন্সপেক্টর বিজয় কুমার। এবার তাকে সাসপেন্ড করলো হিমাচল প্রদেশ পুলিশ। 

Advertisement

বিজয় কুমার সোশ্যাল মিডিয়াতে প্রবলভাবে ভাইরাল। তার অনুরাগীর সংখ্যাও আকাশছোঁয়া। এবার এই গায়ক ইন্সপেক্টর এর বিরুদ্ধে অভিযোগ উঠল সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিয়ম বহির্ভূতভাবে রোজগারের। সেন্ট্রাল সিভিল সার্ভিস এর নিয়ম অনুযায়ী কোন পুলিশ কর্মী সমাজ মাধ্যম থেকে এই ভাবে রোজগার করতে পারেন না। বিজয়ের ক্ষেত্রে এই নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি সমাজমাধ্যম থেকে ৬০০০ টাকা রোজগার করেছেন। 

হিমাচল প্রদেশ পুলিশের বিজেপি অশোক তিওয়ারি এই ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। ডিএসপি পদমর্যাদার অফিসার এই ঘটনার তদন্ত করবেন, এবং তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দেবেন।

এই সাসপেনশনের ফলে আপাতত হারমোনি অফ পাইনসের প্রধান গায়ককে দলের সাথে আর দেখা যাবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ