Bartaman Logo
২৮ মে, ২০২৬

বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, মৃতের সংখ্যা ৩০০ ছুঁইছুঁই

বর্ষার দাপটে কার্যত বিপর্যস্ত উত্তর ভারত। কখনও মেঘভাঙা বৃষ্টি, কখনও হড়পা বানে শয়ে শয়ে প্রাণহানির ঘটনা সামনে আসছে। আর এবার শিরোনামে হিমাচল প্রদেশ।

বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, মৃতের সংখ্যা ৩০০ ছুঁইছুঁই
  • ২৪ আগস্ট, ২০২৫ ১৯:০৮

২৪ আগষ্ট, সিমলা: বর্ষার দাপটে কার্যত বিপর্যস্ত উত্তর ভারত। কখনও মেঘভাঙা বৃষ্টি, কখনও হড়পা বানে শয়ে শয়ে প্রাণহানির ঘটনা সামনে আসছে। আর এবার শিরোনামে হিমাচল প্রদেশ। রবিবার রাজ্যের সরকারি বিভাগ কর্তৃক প্রদত্ত তথ্য অনুযায়ী, চলতি বর্ষার মরশুমে হিমাচলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৮ জনে। এর মধ্যে ১৫২ জন বৃষ্টিপাতজনিত ঘটনায় যেমন ভূমিধস, আকস্মিক বন্যা এবং ঘরবাড়ি ধসে পড়ে মারা গিয়েছেন। এছাড়া, ১৪৬ জন পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

Advertisement

অন্যদিকে, ভারী বৃষ্টিপাতের কারণে হিমাচল প্রদেশে  এখনও বন্ধ ৪০০টি রাস্তা। এরমধ্যে রয়েছে ন্যাশনাল হাইওয়ে-০৩ ও ন্যাশনাল হাইওয়ে ৩০৫-ও। এখন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে ২০৮টি এলাকা। ৫১টি জায়গায় জল সরবরাহতেও বিঘ্ন দেখা দিয়েছে বলে সূত্রের খবর।

একদিকে বৃষ্টিপাত ও অন্যদিকে ধসের জেরে বিপাকে পড়েছেন পর্যটকেরাও। যদিও বর্ষায় পর্যটকদের সংখ্যা রয়েছে তুলনামূলক কম।  মান্ডি, কুল্লু, কাংড়া, সিরমৌর এবং চাম্বার মতো একাধিক রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজও। 

সম্পর্কিত সংবাদ