Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

উচ্চ মাধ্যমিক: ফের রেজিস্ট্রেশন করার সুযোগ

বাংলার শিক্ষা পোর্টাল থেকে পড়ুয়াদের তথ্য তুলতে বা সেগুলি এডিট করতে দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছিল।

উচ্চ মাধ্যমিক: ফের রেজিস্ট্রেশন করার সুযোগ
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার শিক্ষা পোর্টাল থেকে পড়ুয়াদের তথ্য তুলতে বা সেগুলি এডিট করতে দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছিল। সেই কারণে বহু স্কুল তাদের ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরুই করতে পারেনি। তাই এবার ফের রেজিস্ট্রেশন পোর্টাল খোলার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ 

Advertisement

মাধ্যমিক শিক্ষা সংসদ। ৪ আগস্ট থেকে পোর্টাল খুলবে। ১৩ আগস্ট পর্যন্ত পোর্টালে লেট ফাইন ছাড়াই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালাতে পারবে স্কুলগুলি। ১৪ থেকে ১৮ আগস্ট পর্যন্ত ফাইনসহ রেজিস্ট্রেশন জমা দিতে পারবে। তবে, আপাতত বাংলার শিক্ষা পোর্টাল ঠিক হতে আরো ১৫ দিন সময় লাগবে বলে শিক্ষাদপ্তরের তরফে জানানো হয়েছে। বাংলার শিক্ষা পোর্টালের ত্রুটি নিয়ে বহুদিন ধরেই সোচ্চার ছিল মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি।

Advertisement
সম্পর্কিত সংবাদ