Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

উচ্চ মাধ্যমিকের এনরোলমেন্ট ফর্ম, মাধ্যমিকের অনলাইন রেজিস্ট্রেশন ১৩ জুলাই

১৭ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে সমস্ত স্কুলকে পরীক্ষার্থীদের এনরোলমেন্ট ফর্ম অনলাইনে জমা দেওয়ার নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

উচ্চ মাধ্যমিকের এনরোলমেন্ট ফর্ম, মাধ্যমিকের অনলাইন রেজিস্ট্রেশন ১৩ জুলাই
  • ৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৭ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে সমস্ত স্কুলকে পরীক্ষার্থীদের এনরোলমেন্ট ফর্ম অনলাইনে জমা দেওয়ার নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একই সঙ্গে সমস্ত ফি’ও জমা দিতে হবে স্কুলগুলিকে। সংসদ জানিয়েছে, বিদ্যাসাগর ভবনের বুক মার্ট থেকে তৃতীয় সেমেস্টারের জন্য বাংলা মাধ্যমের এনভায়রনমেন্টাল সায়েন্স (১০০ টাকা) এবং ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচারের (৪০ টাকা) বই কিনতে পারবেন ছাত্রছাত্রীরা। ইতিমধ্যে তৃতীয় সেমেস্টারের বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্টের (১৫০ টাকা) বইও বুক মার্টে পাওয়া যাচ্ছে। বইগুলি শিগগিরই আঞ্চলিক অফিসগুলিতেও মিলবে। অন্যদিকে, ১৩ জুলাই থেকে https://wbbsedata.com-এ নবম শ্রেণির ছাত্রছাত্রীদের অনলাইন রেজিস্ট্রেশন করতে বলেছে মধ্যশিক্ষা পর্ষদ। ২৫ জুলাই পর্যন্ত তা করার সুযোগ পাবে স্কুলগুলি। তবে, রিভিউ-স্ক্রুটিনির ফি দেওয়া না থাকলে তা আগে মিটিয়ে রেজিস্ট্রেশন করতে হবে স্কুলগুলিকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ