Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

জাতীয় শিক্ষানীতি হুবহু প্রয়োগ হবে রাজ্যে, দায়িত্ব নিয়েই জানালেন উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ

দপ্তরের দায়িত্ব বণ্টন হতেই বুধবার বিকাশ ভবনে গিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।

জাতীয় শিক্ষানীতি হুবহু প্রয়োগ হবে রাজ্যে, দায়িত্ব নিয়েই জানালেন উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ
  • ১১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দপ্তরের দায়িত্ব বণ্টন হতেই বুধবার বিকাশ ভবনে গিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। প্রথম দিনেই তাঁর বার্তা, দেশের থেকে আলাদা পথে চলবে না বাংলার উচ্চশিক্ষা। জাতীয় শিক্ষানীতি হুবহু মেনে চলা হবে এখানে। 

Advertisement

তিনি মনে করান, কংগ্রেসের ডবল ইঞ্জিন সরকার থাকার কারণেই বাংলার মূল উন্নতি হয়েছিল মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের আমলে। সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলে নকশাল আন্দোলনে অরাজকতা সৃষ্টি হওয়ায় সেই সুফল মেলেনি। তবে, এবার ডবল ইঞ্জিনের সুবাদে রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত হবে। মন্ত্রী আশ্বাস দিয়েছেন, প্রতিবছর শিক্ষক, শিক্ষাকর্মী এবং অন্যান্য দপ্তরে নিয়োগ হবে। তাঁর অভিযোগ, বাম আমলে মধ্য মেধার চাষ আর তৃণমূল আমলে মেধাহীনতা বাংলার শিক্ষাকে প্রথম স্থান থেকে টেনে নামিয়েছে। ইন্ডিয়ান নলেজ সিস্টেমের প্রধান চর্চাকেন্দ্র বাংলাকে আবার সেই স্থানে ফেরানো হবে। 
একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগের সরকারের কোনো প্রকল্প বা উদ্যোগে অসঙ্গতি থাকলে তা আর চালিয়ে যাওয়া হবে না। তবে, যথাযথ প্রকল্প বন্ধ করা হবে না। তিনি বলেন, বায়োমেট্রিক হাজিরা চালু করতে হলে দপ্তরের আধিকারিক এবং কর্মীদের দিয়ে শুরু করা হবে। তারপরে সেগুলি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োগ হবে। বিকাশ ভবন থেকে বেরিয়ে কারিগরি ভবনে বৈঠক করতে যান তিনি। সেই দপ্তরও রয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের হাতে।

Advertisement
সম্পর্কিত সংবাদ