Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

অন্নপূর্ণার টাকার দাবিতে রাস্তা ঘিরে তুমুল উত্তেজনা কুলটিতে

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ক্ষোভে ফুঁসছেন মহিলারা। শিল্পাঞ্চলের নানা প্রান্তে চলছে তুমুল বিক্ষোভ। শনিবার সেই বিক্ষোভেরই আঁচ গিয়ে পড়ল কুলটি থানার রামনগরে।

অন্নপূর্ণার টাকার দাবিতে রাস্তা ঘিরে তুমুল উত্তেজনা কুলটিতে
  • ২৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ক্ষোভে ফুঁসছেন মহিলারা। শিল্পাঞ্চলের নানা প্রান্তে চলছে তুমুল বিক্ষোভ। শনিবার সেই বিক্ষোভেরই আঁচ গিয়ে পড়ল কুলটি থানার রামনগরে। বরাকর-ডুবুরডিহি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে চললে বিক্ষোভ। পুলিশ থেকে সিভিক ভলান্টিয়াররা ধমক দিয়ে অবরোধ তোলার চেষ্টা করলে আঙুল উঁচিয়ে পাল্টা হুশিয়ারি দেন আন্দোলনরত মহিলারা। বিজেপি কর্মীরাও তাঁদের তেজে পিছু হটেন। প্রায় ঘণ্টাখানেক রাস্তায় বসার পর পুলিশি অনুরোধে ওঠে অবরোধ। যদিও টাকা না পেলে বড়োসড়ো আন্দোলন হবে বলেও হুমকি দিয়ে রাখেন মহিলারা। 

Advertisement

হাজার হাজার মহিলার অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণার টাকা। লক্ষ্মীর ভাণ্ডার পেলেও বিজেপি সরকারের এই প্রকল্পের সুবিধা না পেয়ে ক্ষোভে ফুঁসছেন অনেকেই। আসানসোল, দুর্গাপুর, অণ্ডাল, সালানপুর সর্বত্রই বিক্ষোভ হয়েছে। এবার বিক্ষোভ হল কুলটিতে। শনিবার সকালে কুলটি থানার রামনগরের মহিলারা রাস্তা অবরোধ করেন। কয়েক’শো মহিলা টাকা না পেয়ে অবরোধে বসে পড়েন। তাঁদের পাশে ছিলেন বেশ কিছু পুরুষমানুষও। আন্দোলন শুরু হতেই কিছু স্বঘোষিত বিজেপি নেতা অবরোধ তুলতে সচেষ্ট হন। বাঁশ, সিমেন্টের খুঁটি নামিয়ে রাস্তা অবরোধ শুরু হয়েছিল। তা তাঁরা ফেলে দিতে থাকেন। আন্দোলনরত মহিলাদের পাশে থাকা পুরুষদের আন্দোলনে ইন্ধন দেওয়ার জন্য হুশিয়ারি দিতে থাকেন। স্থানীয় বরাকর ফাঁড়ির পুলিশকে হুমকি দিতে দেখা যায়। তখন মহিলারা নিজেরাই রাস্তায় বসে পড়েন। হাত ধরে টেনে মহিলাদের তোলার চেষ্টা করেন কিছু মহিলা সিভিক ভলান্টিয়ার। তাঁরা জোর করেন আন্দোলন তুলতে। তখন আন্দোলনরত শিখা ঘোষ সহ অন্যান্য মহিলারা বলেন, তোমাদের বেতন বন্ধ করে দিলে আন্দোলন করবে না তো! তাহলে তোমাদের বেতন বন্ধ করে আমাদের টাকা দিক। লক্ষ্মীর ভাণ্ডারের টাকার ভরসায় কেউ ঋণ নিয়েছেন কেউ ছেলে মেয়ের টিউশনের টাকা দেন। সেই টাকা কে জোগাবে। এবার পিছু হঠেন আন্দোলন ভঙ্গ করতে আসা লোকজন। পরে কুলটি থানার আইসি সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা তাঁদের অনুরোধ করতে থাকেন। প্রায় এক ঘণ্টা বাদে অবরোধ মুক্ত হয় রাস্তা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ