Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নোটিসের পরেও চলছে বহুতল নির্মাণের কাজ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস

তারকেশ্বর পুরসভা এলাকায় নির্মীয়মাণ বহুতলগুলির প্ল্যান পুনরায় যাচাই করার জন্য কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

নোটিসের পরেও চলছে বহুতল নির্মাণের কাজ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস
  • ২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর পুরসভা এলাকায় নির্মীয়মাণ বহুতলগুলির প্ল্যান পুনরায় যাচাই করার জন্য কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। পুরসভার সেই নির্দেশ অমান্য করে নির্দ্বিধায় চলছে নির্মাণকাজ। যেসব নির্মাণের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেগুলির ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুরসভা।

Advertisement

পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বেআইনি নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরেই প্রোমোটারদের মধ্যে প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতায় রাশ টানতে নির্মীয়মাণ বহুতলগুলির নকশা যাচাইয়ের নির্দেশ দেয় পুরসভা। তারকেশ্বর পুরসভার পক্ষ থেকে ন’টি বহুতলকে কয়েকদিন আগেই নোটিস পাঠানো হয়েছিল। নিয়ম অনুযায়ী, বহুতলের চারদিকে নির্দিষ্ট মাপের জায়গা ছাড়ার কথা। কিন্তু সিংহভাগ ক্ষেত্রেই এই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। অনলাইনে বিল্ডিং নকশা অনুমোদনের ব্যবস্থা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা অনুমোদন করা হয়েছে অফলাইনে। দেখা যাচ্ছে, বহু জায়গাতেই ৮০০-৯০০ বর্গফুটের ফ্লোর অনুমোদন করা হলেও নির্মাণের সময় তা বাড়িয়ে ১২০০ বর্গফুট করা হচ্ছে। আবার কোথাও ১৮০০ বর্গফুটের অনুমোদন নিয়ে নির্মাণ করা হয়েছে ৩০০০ বর্গফুট। বুধবার বহুতলগুলির কয়েকটিতে গিয়ে দেখা গেল, পুরসভা কাজ বন্ধের নোটিস দিলেও নির্মাণকাজ চলছে। এ বিষয়ে পুরসভার আধিকারিকরা বলেন, পুর কর্তৃপক্ষ ৯টি বহুতলের কাজ বন্ধ রাখা নির্দেশ দিয়েছে। যারা এই নির্দেশ অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছে, তাদের ফের নোটিস দেওয়া হবে। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তী বলেন, তৃণমূলের নেতা-কর্মীরা টাকার বিনিময়ে বেআইনি নির্মাণে মদত দিয়েছে। এখনও কিছু মানুষ এই ধরনের প্রোমোটারদের সহযোগিতা করছে। যাঁরা এই কাজে মদত দিচ্ছে, তাদের ছাড়া হবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ