Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হাইকোর্টের স্থগিতাদেশ, নির্মাণ ভাঙতে না পেরে ফিরল প্রশাসন

রাসবিহারী বিধানসভার অন্তর্গত একটি ‘বেআইনি’ নির্মাণ ভাঙার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, পুরসভা এখনই ওই ভবন ভাঙতে পারবে না।

হাইকোর্টের স্থগিতাদেশ, নির্মাণ ভাঙতে না পেরে ফিরল প্রশাসন
  • ২৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাসবিহারী বিধানসভার অন্তর্গত একটি ‘বেআইনি’ নির্মাণ ভাঙার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, পুরসভা এখনই ওই ভবন ভাঙতে পারবে না। যার জেরে এদিন ভাঙার নোটিস দেওয়ার পরেও না ভাঙতে পেরে ফিরে আসতে হয়েছে পুরসভা এবং পুলিশকে। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে সতীশ মুখার্জি রোডে উত্তেজনা ছড়ায়। নোটিস দেওয়া ও ভাঙাকে কেন্দ্র করে প্রশাসন এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে জুজুধান পরিস্থিতি তৈরি হয়। মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীও।

Advertisement

ঘটনার সূত্রপাত ৫১/১এ এবং ৫১/১বি, সতীশ মুখার্জি রোডের একটি বাড়িকে কেন্দ্র করে। অভিযোগ, বেআইনি নির্মাণের অভিযোগে রবিবার সকালেই বিশাল পুলিশবাহিনী ও বুলডোজার নিয়ে হাজির হয় কলকাতা পুরসভা। প্রশাসনিক পদক্ষেপের মুখে স্থানীয় অধিবাসীদের সঙ্গে পুলিশ ও পুরকর্মীদের তুমুল বচসা তৈরি হয়। পুরসভার এই সিদ্ধান্তের বিরুদ্ধে তড়িঘড়ি হাই কোর্টের দ্বারস্থ হন এলাকার বাসিন্দা অনিতা দাস। ছুটির দিনে বিশেষ অনুমতিক্রমে হাইকোর্টে বিশেষ বেঞ্চ বসে। মামলাকারীর আইনজীবী আদালতে দাবি করেন, ওই ঠিকানায় দীর্ঘদিন ধরে বসবাস চলছে। এর আগে পুরসভার দেওয়া শো-কজ নোটিসকে চ্যালেঞ্জ করে করা মামলাটি ইতিমধ্যেই হাইকোর্টে বিচারাধীন। সেই বিচারাধীন বিষয় থাকা সত্ত্বেও হঠাৎ রবিবার ভাঙতে গিয়েছে পুরসভা। যুক্তিতর্ক শুনে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আপাতত ৩০ দিনের জন্য ভাঙার কাজ স্থগিত থাকবে। হাইকোর্টের নির্দেশ আসতেই প্রশাসনের সামনে উচ্ছ্বাসে ফেটে পড়েন বাসিন্দারা

Advertisement
সম্পর্কিত সংবাদ