Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিষেকের নিরাপত্তা কমানো, রাজ্যের রিপোর্ট চাইল হাইকোর্ট

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে রাজ্য। বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ।

অভিষেকের নিরাপত্তা কমানো, রাজ্যের রিপোর্ট চাইল হাইকোর্ট
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে রাজ্য। বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ। সেই মামলায় এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করল বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গল বেঞ্চ। সেই সঙ্গে এরপর অভিষেকের উপর হামলা হলে তার দায় কে নেবে, সেই প্রশ্নও তুলেছে আদালত। নির্দেশে বিচারপতি জানিয়েছেন, আগামী ১৩ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন রাজ্যকে বিস্তারিত রিপোর্ট দিয়ে জানাতে হবে, অভিষেকের নিরাপত্তা নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে।  মঙ্গলবার অভিষেকের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ এবং অয়ন ভট্টাচার্য সওয়ালে জানান, এখন পর্যন্ত তাঁর মক্কেলকে চারবার আক্রমণ করা হয়েছে। তাঁকে হুমকিও দেওয়া হয়েছে। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদীর বক্তব্য, কোনো নাগরিকের নিরাপত্তা প্রয়োজন কি না, তা খতিয়ে দেখে রাজ্য। রাজ্যের আইনজীবী জানান, পর্যালোচনা করে গত ১২ মে নিরাপত্তা কমানো হয়েছে। সেই বিষয়েই বিস্তারিত রিপোর্ট চেয়েছে আদালত। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ