Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সুজিতের জামিন মামলার রায়দান স্থগিত হাইকোর্টে

রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর জামিন মামলার শুনানি শেষে সোমবার রায়দান স্থগিত রাখল হাইকোর্ট।

সুজিতের জামিন মামলার রায়দান স্থগিত হাইকোর্টে
  • ১৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর জামিন মামলার শুনানি শেষে সোমবার রায়দান স্থগিত রাখল হাইকোর্ট। পুর নিয়োগ দুর্নীতির মামলায় কেন্দ্রীয় সংস্থা ইডির হাতে গ্রেপ্তার হন সুজিত। সেই মামলায় জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সুজিত। 

Advertisement

মামলার শুনানিতে এদিন সুজিতের আইনজীবী অভিষেক মনু সিংভি সওয়ালে দাবি করেন, ‘পুর নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ হয়ে গিয়েছে। তার পরও তাঁর মক্কেলকে অযৌক্তিকভাবে জেলে আটকে রাখা হয়েছে হয়েছে। ইডি এই গ্রেপ্তারি ‘জাস্টিফাই’ করতে পারে না। ২০১৬ সালের পুর নিয়োগ দুর্নীতিতে সুজিতকে ‘মাস্টারমাইন্ড’ বলে দেখিয়েছে ইডি। অথচ এই মামলায় সিবিআই ২০২৪-২৫ সালে যে চার্জশিট দিয়েছিল, তাতে সুজিতের নামই ছিল না।’ 
এরপরই সিংভি দাবি করেন, তাঁর মক্কেলের বাড়ি কলকাতায়। তদন্তের প্রয়োজনে যখন খুশি তাঁকে ডাকা যেতে পারে। তিনি তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। যদিও এদিন রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে গত ১১ মে প্রায় সাড়ে ১০ ঘণ্টা জেরার পর সুজিতকে গ্রেপ্তার করে ইডি। তারপর থেকেই তিনি জেলবন্দি। তাঁর জামিনের বিরোধিতায় সুজিতকে ‘অন্যতম মূল অভিযুক্ত’ এবং ‘প্রভাবশালী’ বলে দাবি করেছে ইডি। আপাতত তাই রায়দানের অপেক্ষা।

Advertisement
সম্পর্কিত সংবাদ