এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত আদালত অবমাননার মামলার আবেদন গৃহীত হল না হাইকোর্টে। আদালত অবমাননার আবেদন খারিজ হয়ে যায়। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সাব্বাক রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, সুপ্রিম কোর্টে যেহেতু মামলা বিচারাধীন রয়েছে। তাই এই মামলার শুনানি সুপ্রিম কোর্টেই হবে।



