Bartaman Logo
২৭ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আর্জি খারিজ হাইকোর্টে

২০২৪ সালে আইনজীবী হত্যা মামলায় নিম্ন আদালতে এখনও বিচার চলছে। এই পরিস্থিতিতে উচ্চ আদালতের দরজায় কড়া নেড়েও খালি হাতে ফিরতে হল চিন্ময়কৃষ্ণ দাসকে

চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আর্জি খারিজ হাইকোর্টে
  • ১১ মে, ২০২৬ ১০:০৫
Prefer us on Google

ঢাকা: ২০২৪ সালে আইনজীবী হত্যা মামলায় নিম্ন আদালতে এখনও বিচার চলছে। এই পরিস্থিতিতে উচ্চ আদালতের দরজায় কড়া নেড়েও খালি হাতে ফিরতে হল চিন্ময়কৃষ্ণ দাসকে। রবিবার তাঁর জামিনের আবেদন খারিজ করল বাংলাদেশ হাইকোর্ট। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণকে আপাতত জেলেই থাকতে হবে। এনিয়ে চিন্ময়কৃষ্ণের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানিয়েছেন,  এই মুহূর্তে চট্টগ্রামের নিম্ন আদালতে সংশ্লিষ্ট মামলার সাক্ষীদের জবানবন্দি গ্রহণের কাজ চলছে। সেকথা মাথায় রেখেই জামিনের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। চিন্ময়কৃষ্ণের বিরুদ্ধে আরও চারটি মামলা রয়েছে। সেই সংক্রান্ত জামিনের বিষয়ে শুনানি হবে আজ সোমবার। এমনই জানিয়েছে হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ