Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ইসকনের মিড ডে মিল মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট

কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল প্রকল্পে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস বা ইসকনকে যুক্ত করা নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় এখনই হস্তক্ষেপ করছে না কলকাতা হাইকোর্ট।

ইসকনের মিড ডে মিল মামলায় হস্তক্ষেপ করল  না হাইকোর্ট
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল প্রকল্পে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস বা ইসকনকে যুক্ত করা নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় এখনই হস্তক্ষেপ করছে না কলকাতা হাইকোর্ট। এনিয়ে সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি হলে আদালতের দ্বারস্থ হতে পারেন মামলাকারীরা। বিষয়টি নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পরই মামলা করেন আইনজীবী তথা তৃণমূল নেতা শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, ওই বিষয়ে সরকারি কোনো বিজ্ঞপ্তি বা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়নি। কেবলমাত্র মুখ্যমন্ত্রীর ঘোষণার ভিত্তিতে আদালত হস্তক্ষেপ করতে পারে না। তবে ওই ঘোষণা যে এখনও কার্যকর হয়নি, সে বিষয়ে রাজ্যকে ছ’সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ