Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

স্পিকারের ভূমিকায় প্রশ্ন হাইকোর্টের

বিরোধী দলনেতা বাছাইয়ে বিধানভার স্পিকার রথীন্দ্র বসুর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল হাইকোর্টের পর্যবেক্ষণে।

স্পিকারের ভূমিকায় প্রশ্ন হাইকোর্টের
  • ১৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিরোধী দলনেতা বাছাইয়ে বিধানভার স্পিকার রথীন্দ্র বসুর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল হাইকোর্টের পর্যবেক্ষণে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের প্রশ্ন, তৃণমূলের পক্ষ থেকে দু’টি প্রস্তাব এসেছিল বিরোধী দলনেতা নিযুক্ত করার ব্যাপারে। তাহলে স্পিকার কীভাবে দ্বিতীয় প্রস্তাবটি গ্রহণ করলেন? বিচারপতির আরও প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দলনেতা নিযুক্ত করার ব্যাপারে প্রথম চিঠি দেওয়ার পরও কেন স্পিকার অপেক্ষা করলেন (দ্বিতীয় চিঠি আসা পর্যন্ত)? স্পিকার চেম্বারে বসে কীভাবে সিদ্ধান্ত নিলেন একটা প্রস্তাব ভুল আর একটি প্রস্তাব সঠিক? যদি স্পিকারের কাছে একই রাজনৈতিক দলের পক্ষ থেকে দু’টি প্রস্তাব আসে, তাহলে তাঁর ভুমিকা কী? তবে গোটা ঘটনা তুলে ধরে স্পিকারের পক্ষের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য ব্যাখ্যা দেন। আগামিকাল আবারও এই মামলার শুনানি হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ