Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান-সেমিনারে রাজনীতিকদের আমন্ত্রণ নয়, নির্দেশ হাইকোর্টের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনও অনুষ্ঠান বা সেমিনারে রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানানো যাবে না। বৃহস্পতিবার এ কথা জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান-সেমিনারে রাজনীতিকদের আমন্ত্রণ নয়, নির্দেশ হাইকোর্টের
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনও অনুষ্ঠান বা সেমিনারে রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানানো যাবে না। বৃহস্পতিবার এ কথা জানিয়েছে কলকাতা হাইকোর্ট। 

Advertisement

বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, বিশ্ববিদ্যালয়ে কোনও অনুষ্ঠান এবং সেমিনারে শিক্ষাবিদ বা অনুষ্টানের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিরাই শুধুমাত্র উপস্থিত থাকতে পারবেন। কোনও রাজনৈতিক ব্যক্তিকে ডাকা যাবে না। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার সংক্রান্ত বিষয়েও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে হলফনামা চেয়েছে আদালত।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে সম্প্রতি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। ক্যাম্পাসের ভিতর পুলিসি প্রহরার দাবি জানানো হয়েছিল। সেই মামলায় ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ কী পদক্ষেপ করেছে তা তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে। আদালতের নির্দেশ, পড়াশোনার বিষয় ছাড়া রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতিতে কোনও ধরনের অনুষ্ঠান বা সেমিনার করা যাবে না। এছাড়াও কোর্ট বলেছে, প্রাক্তনীরা ক্যাম্পাস ও হস্টেল আঁকড়ে থাকতে পারবেন না।  এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বারবার বিশৃঙ্খলা সত্ত্বেও কর্তৃপক্ষ কেন পুলিসের সহযোগিতা চাইছে না, তা নিয়েও প্রশ্ন তোলে আদালত। প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, গত কয়েকবছরে যাদবপুর বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিষয়ে একাধিক এফআইআর হয়েছে। তারপরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশি সহযোগিতা চেয়ে রাজ্যের কাছে আবেদন করেননি কেন বোধগম্য নয়। পরবর্তী শুনানির দিন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানতে চাওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ