Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিল হাইকোর্ট

বিশ্ববিদ্যালয়গুলির যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির নিরাপত্তা  নিশ্চিত করতে নির্দেশ দিল হাইকোর্ট
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্ববিদ্যালয়গুলির যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেছে, শুধু সিসিটিভি বসালেই চলবে না, সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে হবে।  যাদবপুর বিশ্ববিদ্যালয়সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় এদিন ক্যাম্পাসের মধ্যে ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে কী কী পদক্ষেপ করা হয়েছে, তা নিয়ে রিপোর্ট জমা দিয়েছে একাধিক বিশ্ববিদ্যালয়। রিপোর্টে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে লাগাম টানা হয়েছে। ক্যাম্পাসে নজরদারি বৃদ্ধির জন্য সিসিক্যামেরা বসানো হয়েছে। রিপোর্ট দেখে প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, শুধু সিসিটিভি বসালেই হবে না। ক্যাম্পাসের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রাখতে হবে। প্রতিষ্ঠানগুলিতে যাতে সুষ্ঠুভাবে পড়াশোনার পরিবেশ গড়ে ওঠে, তা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অরাজকতা চলবে না। ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় বিশেষ জোর দিতে বলেছে আদালত। আগামী ১০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন বাকি বিশ্ববিদ্যালয়গুলিকেও রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ