নিজস্ব প্রতিনিধি কলকাতা: কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালতের বিচারে এই মামলার গ্রহণযোগ্যতা নেই। বিধানসভায় তাঁকে ষড়যন্ত্র করে বলতে দেওয়া হচ্ছে না— এই অভিযোগ করে বেলেঘাটার বিধায়ক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শুক্রবার মামলা গ্রহণ করে উচ্চ আদালত। বিকেলে বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে শুনানি শুরু হয়। আইনজীবীদের সওয়াল জবাবের পর আদালতের পর্যবেক্ষণ, ‘এই মামলার গ্রহণযোগ্যতা নেই।’ বিচারপতি কৃষ্ণা রাও জানিয়ে দিয়েছেন, বিধানসভাতে এই অসুবিধার কথা জানাতে পারেন।



