Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

হাইকোর্টে খারিজ আইএসফের ‘প্রতীক’ মামলা

আইএসএফের খাম প্রতীক মামলায় কমিশনের তীব্র সমালোচনা করেও ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট।

হাইকোর্টে খারিজ আইএসফের ‘প্রতীক’ মামলা
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএফের খাম প্রতীক মামলায় কমিশনের তীব্র সমালোচনা করেও ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। বিগত দু’টি নির্বাচনে খাম প্রতীকে জিতেছিলেন আইএসএফের প্রার্থী নৌশাদ সিদ্দিকি। এবারের উপ নির্বাচনে সেই প্রতীক দেওয়া হয়েছে ঋতব্রত তৃণমূলকে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নৌশাদরা। বেশ কয়েক দিনের শুনানির পর রায় দান স্থগিত রেখেছিলেন বিচারপতি কৃষ্ণা রাও। বুধবার রায় ঘোষণা করে মামলাটি তিনি খারিজ করে দিয়েছেন। রায়ে বিচারপতি জানিয়েছেন, আদালত ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চায় না। তবে বিচারপতি বলেছেন, ‘যদি নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করে তাহলে আর আদালতের কী করার থাকে? কমিশনের সিদ্ধান্ত নিরপেক্ষ হওয়া উচিত। কোনো সমস্যাই হত না যদি কোনো দলকেই এই প্রতীক না দেওয়া হত।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ