Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে ফের প্রশ্ন হাইকোর্টের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা বাছাইকে কেন্দ্র করে ফের প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট।

বিরোধী দলনেতা বাছাই নিয়ে ফের প্রশ্ন হাইকোর্টের
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা বাছাইকে কেন্দ্র করে ফের প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, ‘কোন পক্ষ আসল তৃণমূল আর কোনটি নয়, তা ঠিক করবে নির্বাচন কমিশন। কিন্তু সেই সিদ্ধান্তের আগেই স্পিকার বিরোধী দলনেতা ঠিক করে দিলেন! এটা কীভাবে সম্ভব?’ পাশাপাশি এদিন শুনানিতে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী জয়দীপ কর সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্ত বহাল রেখে আপাতত অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার আবেদন জানান। কিন্তু তা ফিরিয়ে দেয় ডিভিশন বেঞ্চ। আজ বুধবার ফের এই মামলার শুনানি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ