Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তিস্তায় হাই অ্যালার্ট! বিরাট ধসে বন্ধ একাধিক রাস্তা

উত্তর সিকিমে তিস্তায় হাই অ্যালার্ট। প্রবল বৃষ্টির জেরে সেখানে রুদ্র মূর্তি ধারণ করেছে নদী। তিস্তায় প্রচুর পরিমাণে জল বেড়ে গিয়েছে।

তিস্তায় হাই অ্যালার্ট! বিরাট ধসে বন্ধ একাধিক রাস্তা
  • ৩১ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উত্তর সিকিমে তিস্তায় হাই অ্যালার্ট। প্রবল বৃষ্টির জেরে সেখানে রুদ্র মূর্তি ধারণ করেছে নদী। তিস্তায় প্রচুর পরিমাণে জল বেড়ে গিয়েছে। পাহাড় থেকে ধসে পড়া কাদামাটি নিয়ে প্রবল বেগে সমতলের দিকে ধেয়ে আসছে তিস্তা। নদী পাড়ের বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক করেছে উত্তর সিকিম প্রশাসন। নদীর পাড়ে মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে, তিস্তা ভয়ঙ্কর চেহারা নেওয়ায় এবং প্রবল বৃষ্টির কারণে খাদে গাড়ি পড়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ পর্যটকদের উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

Advertisement

অন্যদিকে, প্রবল বৃষ্টি ও ধসের কারণে রাস্তা বন্ধের জেরে উত্তর সিকিমে আজ ট্যুরিস্ট পারমিট দেওয়া হয় নি। আজকের জন্য আগাম যেসব ট্যুরিস্ট পারমিট দেওয়া হয়েছিল, সেগুলিও বাতিল করা হয়েছে। গতকাল রাতে উত্তর সিকিমে ভারী বৃষ্টিপাত হয়। এর জেরে একাধিক জায়গায় ধস নামে।  চুংথাংয়েও রাস্তা বন্ধ রয়েছে। উত্তর সিকিমে টুং চেকপোস্টের কাছে বিশাল ধস নেমেছে। যার জেরে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। ক্রমেই খারাপ হচ্ছে উত্তর সিকিমের পরিস্থিতি।

Advertisement
সম্পর্কিত সংবাদ