Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

ভারী বৃষ্টি, মুম্বইয়ে জারি রেড অ্যালার্ট

প্রবল বর্ষণে বিপর্যস্ত ভারতের বাণিজ্য নগরী। এরমধ্যে কপালে চিন্তার ভাঁজ চওড়া করল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা।

ভারী বৃষ্টি, মুম্বইয়ে জারি রেড অ্যালার্ট
  • ৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: প্রবল বর্ষণে বিপর্যস্ত ভারতের বাণিজ্য নগরী। এরমধ্যে কপালে চিন্তার ভাঁজ চওড়া করল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা।  শনিবার থেকে রবিবার পর্যন্ত মুম্বই শহর এবং শহরতলিতে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। জারি হয়েছে রেড অ্যালার্ট। কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়াও। শনিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শহরের কিছু জায়গায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। বৃহন্মুম্বই পুরনিগম (বিএমসি) জানিয়েছে, বান্দ্রায় সবচেয়ে বেশি (প্রায় ১৫০ মিলিমিটার) বৃষ্টি হয়েছে। এছাড়া পারেল, মাটুঙ্গা-দাদারেও ১৩০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে শনিবার সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ