Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

উত্তরের পাঁচটি জেলায় ভারী বর্ষণ, বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গেও

গোটা রাজ্যে বর্ষা ঢুকে পড়লেও আপাতত উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকার পাঁচটি জেলাতেই বেশি মাত্রায় বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।

উত্তরের পাঁচটি জেলায় ভারী বর্ষণ, বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গেও
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গোটা রাজ্যে বর্ষা ঢুকে পড়লেও আপাতত উত্তরবঙ্গের  পাহাড় ও লাগোয়া এলাকার পাঁচটি জেলাতেই বেশি মাত্রায় বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আবহাওয়া দপ্তর শনিবার পূর্বাভাসে এমনই জানিয়েছে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি অংশে বা দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টির আশা বিশেষ নেই। এসব এলাকায় যেখানে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে, সেখানে কিছুটা ঝড়বৃষ্টি হবে। মরশুমি নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে। বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করছে। আবহাওয়াবিদরা বলছেন, ওই জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের দিক দিয়ে উত্তরের দিকে যাচ্ছে। সেখানে পাহাড়ে ধাক্কা খেয়ে শক্তিশালী বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে। তাই পাহাড় ও লাগোয়া এলাকায় বেশি বৃষ্টি হচ্ছে। জলীয় বাষ্প প্রবাহিত হওয়ার সময় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রমেঘ তৈরি করছে। এর জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। এই প্রবণতা আপাতত থাকবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ