Bartaman Logo
২২ জুলাই, ২০২৬

প্রবল বৃষ্টিতে ধ্বস সিকিমে, আটকে প্রায় ২০০ পর্যটক

সিকিমে বেড়াতে গিয়ে আটকে পড়লেন প্রায় ২০০ পর্যটক। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি চলছে সিকিমে। তার জেরে উত্তর সিকিমের বেশ কিছু জায়গায় ধ্বস নেমেছে।

প্রবল বৃষ্টিতে ধ্বস সিকিমে, আটকে প্রায় ২০০ পর্যটক
  • ২৫ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

গ্যাংটক, ২৫ মার্চ: সিকিমে বেড়াতে গিয়ে আটকে পড়লেন প্রায় ২০০ পর্যটক। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি চলছে সিকিমে। তার জেরে উত্তর সিকিমের বেশ কিছু জায়গায় ধ্বস নেমেছে। ফলে গ্যাংটক এবং চুংথামের সঙ্গে লাচেনের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন।ফলে লাচেনগামী বহু পর্যটক আটকে পড়েছেন মাঝ রাস্তায়। 

Advertisement

মাঙ্গনের জেলাশাসক জানিয়েছেন, গ্যাংটক থেকে লাচেন এবং চুংথাম থেকে লাচেন যাওয়ার রাস্তা বন্ধ। ফলে বহু পর্যটক আটকে রয়েছেন চুংথামে। আটকে পরা পর্যটকদের ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিসের ক্যাম্পে এবং স্থানীয় গুরুদ্বারে রাখা হয়েছে। 

সিকিম প্রশাসনের তরফে জানান হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা সারাইএর কাজ শুরু হয়েছে। তবে বৃষ্টির জন্য দ্রুত কাজে সমস্যা তৈরি হচ্ছে। অন্যদিকে লাচুং যাওয়ার রাস্তাতেও ধসে আটকে পড়েছিলেন পর্যটকরা। তবে সেই রাস্তা ঠিক করে পর্যটকদরে গ্যাংটকে পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। আবহাওয়া কিছুটা ঠিক হলে চুংথামে আটকে থাকা পর্যটকদের গ্যাংটকে ফেরানোর কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে। 

পাশাপাশি, প্রবল তুষারপাতের কারণে পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছে ছাঙ্গু লেক এবং নাথুলা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ