Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬

বৃষ্টিতে নাগাল্যান্ডে ভয়াবহ ধস, মৃত ৪

টানা বৃষ্টির জেরে ভয়াবহ ধস। নাগাল্যান্ডের মন জেলায় মৃত্যু ৪ জনের। এখনও নিখোঁজ বহু। উদ্ধারকাজে নেমেছে সেনা, নাগাল্যান্ড পুলিশ, এসডিআরএফ ও স্বেচ্ছাসেবকরা।

বৃষ্টিতে নাগাল্যান্ডে ভয়াবহ ধস, মৃত ৪
  • ২০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, কোহিমা: টানা বৃষ্টির জেরে ভয়াবহ ধস। নাগাল্যান্ডের মন জেলায় মৃত্যু ৪ জনের। এখনও নিখোঁজ বহু। উদ্ধারকাজে নেমেছে সেনা, নাগাল্যান্ড পুলিশ, এসডিআরএফ ও স্বেচ্ছাসেবকরা। মন জেলার ডেপুটি কমিশনার ওয়েন্যেই কোনিয়াক জানিয়েছেন, ‘ধ্বংসস্তূপ থেকে চারটি দেহ উদ্ধার হয়েছে। বিধ্বস্ত এলাকায় জোরকদমে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।’ ঘটনায় শোক প্রকাশ করে নাগাল্যান্ড সরকার জানিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্যা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। মন জেলার পাশাপাশি মোকোকচুং জেলার তুলি মহকুমা এবং আরও কয়েকটি এলাকায় ধস, বন্যা, ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রী নেফিউ রিও নিহতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ও আহতদের ৭৪ হাজার টাকা অনুদানের ঘোষণা করেছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ