Bartaman Logo
৯ জুন, ২০২৬

ভয়াবহ বৃষ্টির দাপটে হিমাচলপ্রদেশে ৪০০ কোটি টাকার ক্ষতি! মৃত কমপক্ষে ৬৩

আবারও বর্ষাকালের বিপদ। টানা বৃষ্টির দাপটে বিপর্যস্ত হিমাচলপ্রদেশ। গত ১২ দিনে এরাজ্যে বৃষ্টি ও তার ফলে সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬৩ জনের।

ভয়াবহ বৃষ্টির দাপটে হিমাচলপ্রদেশে ৪০০ কোটি টাকার ক্ষতি! মৃত কমপক্ষে ৬৩
  • ৪ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

সিমলা: আবারও বর্ষাকালের বিপদ। টানা বৃষ্টির দাপটে বিপর্যস্ত হিমাচলপ্রদেশ। গত ১২ দিনে এরাজ্যে বৃষ্টি ও তার ফলে সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬৩ জনের। নিখোঁজের সংখ্যা প্রায় ৩৭। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে, এই ধ্বংসযজ্ঞের জেরে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৪০৭ কোটি টাকার!

Advertisement

রাজ্য সরকার সূত্রে খবর, বৃষ্টির জেরে ভূমিধসের কারণে বর্তমানে গোটা হিমাচল জুড়ে ২৬১টি রাস্তা বন্ধ রয়েছে। পাশাপাশি ৫৯৯টি ট্রান্সফরমার কাজ বন্ধ করে দিয়েছে। এছাড়াও, ৭৯৪টি পানীয় জল প্রকল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে প্রায় ১৪টি বাড়ি, একইসঙ্গে ৫৭টি বাড়িও ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইএমডি-র তরফে আগামী ৭ জুলাই পর্যন্ত ওই রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একাধিক জেলায় আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে। অন্যদিকে, আগামী ৫ থেকে ৯ জুলাই বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ফলে পরিস্থিতি আরও বিগড়ানোর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Advertisement
সম্পর্কিত সংবাদ