Bartaman Logo
১০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রাতভর টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ

কলকাতায় রাতভর প্রবল বৃষ্টির কারণে একাধিক এলাকা জলমগ্ন। SBI অফিসের সামনে গাছ পড়ে যানজট। বিস্তারিত পড়ুন।

রাতভর টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ
  • ১০ জুলাই, ২০২৬ ১৪:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাতভর প্রবল বৃষ্টির জেরে কলকাতার একাধিক জায়গা জলমগ্ন। এদিন সকাল থেকেই শহরের একাধিক জায়গায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। গতকাল রাত থেকে শুরু হওয়া এই বৃষ্টি যে ভোগাবে তা আগে থেকেই নিশ্চিত করেছিল হাওয়া অফিস। প্রবল বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে জারি হয়েছিল হলুদ সতর্কতা। পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও জারি হয়েছিল কমলা সতর্কতা। সোমবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বলে খবর হাওয়া অফিস সূত্রে। কলকাতায় একাধিক জায়গা রাতে জ্বলমগ্ন থাকলেও সকালের দিকে জল নেমে যায়। তবে আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হওয়াতে বিভিন্ন জায়গায় জল জমে যায়। তবে কলকাতা পুরসভা জল নামাতে তৎপর ছিল। এদিন এই বৃষ্টির জেরে সাতসকালেই কলকাতার স্ট্র্যান্ড রোডে ঘটে গেল এক দুর্ঘটনা। রাস্তার ধারে থাকা একটি বিশাল গাছ উপড়ে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে রাস্তার উপর।

Advertisement

জানা গিয়েছে, এসবিআইয়ের প্রধাণ কার্যালয়ের সামনেই এই ঘটনাটি ঘটে। গাছটি ভেঙে পড়ায় রাস্তার ধারে রেলিং পর্যন্ত ভেঙে চুড়মার হয়ে পড়ে। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সকালের ব্যস্ততম সময়ে গাছটি ভেঙে পড়ায় দীর্ঘক্ষণ ওই রাস্তায় যানচলাচল বন্ধ থাকে। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বির্পযয় মোকাবিলা বাহিনীর দল সহ কলকাতা পুরসভার কর্মীরা। সূত্র মারফত জানা গিয়েছে, গাছটি কেটে রাস্তা থেকে তা সরানোর কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সেইসঙ্গে যানচলাচল আসতে আসতে স্বাভাবিক হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ