Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দুই মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় আজ ভারী বৃষ্টি

পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোসাগরে সৃষ্ট নিম্নচাপটি রবিবার শক্তি বাড়িয়েছে।

দুই মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় আজ ভারী বৃষ্টি
  • ৩১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি,  কলকাতা: পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোসাগরে সৃষ্ট নিম্নচাপটি রবিবার শক্তি বাড়িয়েছে। এটি সুস্পষ্ট নিম্নচাপ হিসাবে পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে ওড়িশা ও দক্ষিণবঙ্গের উপর দিয়ে যাবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে এই নিম্নচাপের গতিপ্রকৃতি বলছে, ওড়িশা এবং ছত্তিশগড় বেশি বৃষ্টি পাবে। দুটি রাজ্যেই আজ সোমবার পর্যন্ত অত্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। আজ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে দুই মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার কিছু স্থানে। মঙ্গলবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে বাঁকুড়ায় সর্বাধিক বৃষ্টি হয়েছে ৭০ মিমি। বসিরহাটে বৃষ্টির পরিমাণ ৫০ মিমি। পশ্চিমবঙ্গে সার্বিকভাবে বর্ষাকালীন বৃষ্টিপাত স্বাভাবিক। তবে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া এবং উত্তরবঙ্গে মালদহ ও উত্তর দিনাজপুরে বৃষ্টির কিছুটা ঘাটতি আছে। তার জন্য চাষবাস অবশ্য ব্যাহত হবে না বলেই আশা করা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ