দোলের পরেই দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা শোনাল আবহাওয়া দপ্তর। আগামী ১৬ মার্চ বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি অংশে এই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছোঁয়ার আশঙ্কা করা হয়েছে।



