Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোরে শীতের আমেজ, বেলা বাড়লেই বাড়বে গরমের দাপট দক্ষিণবঙ্গ জুড়ে, উত্তরে বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার দোল। তার আগে পর্যন্ত কলকাতায় রাত ও ভোরে শীতের আমেজ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস।

ভোরে শীতের আমেজ, বেলা বাড়লেই বাড়বে গরমের দাপট দক্ষিণবঙ্গ জুড়ে, উত্তরে বৃষ্টির পূর্বাভাস
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০২
Prefer us on Google

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি: মঙ্গলবার দোল। তার আগে পর্যন্ত কলকাতায় রাত ও ভোরে শীতের আমেজ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। তবে বেলা বাড়লে তাপমাত্রার পারদও বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। মার্চের শুরু থেকে বাড়বে তাপমাত্রা। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রাও পৌছে যেতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে মার্চের প্রথম সপ্তাহ থেকে। আগামি কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলো শুষ্ক থাকবে। 

Advertisement

দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গ্রাউন্ড ফ্রস্ট বা হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে দার্জিলিং, কালিম্পংএ। রবিবার বিকেলের পর  থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলো ছাড়াও সিকিমে জারি থাকছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনাও থাকছে। তার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। ফেব্রুয়ারির মাসের শেষ দু দিন এই পরিস্থিতি থাকার কথা জানাচ্ছে মৌসম ভবন।

Advertisement
সম্পর্কিত সংবাদ