Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলাসহ দেশে গরমের তীব্রতা বাড়তে পারে এপ্রিল-জুন মাসে, জুলাই থেকে এল নিনো পরিস্থিতির পূর্বাভাস

এপ্রিল থেকে জুন মাস জুড়ে সারা দেশে গরমের মাত্রা বেশি থাকে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এই তিনমাসের যে দীর্ঘকালীন পূর্বাভাস মঙ্গলবার প্রকাশ করেছে তাতে দেশের একটা বড়ো অংশে এইসময়ে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলে জানানো হয়েছে।

বাংলাসহ দেশে গরমের তীব্রতা বাড়তে পারে এপ্রিল-জুন মাসে, জুলাই থেকে এল নিনো পরিস্থিতির পূর্বাভাস
  • ১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এপ্রিল থেকে জুন মাস জুড়ে সারা দেশে গরমের মাত্রা বেশি থাকে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এই তিনমাসের যে দীর্ঘকালীন পূর্বাভাস মঙ্গলবার প্রকাশ করেছে তাতে দেশের একটা বড়ো অংশে এইসময়ে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলে জানানো হয়েছে। এর মধ্যে পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের একটা বড়ো অংশ আছে। পশ্চিমবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা যে এইসময়ে স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে সেটাও উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং দক্ষিণ ও পশ্চিম ভারতের কিছু রাজ্যে উপকূল লাগোয়া এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি তাপপ্রবাহের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। 

Advertisement

আগামী কয়েকমাসের মধ্যে এল নিনো পরিস্থিতি আসতে চলেছে। জানিয়েছে আবহাওয়া দপ্তর। প্রশান্ত মহাসাগরে এল নিনো পরিস্থিতি তৈরি হলে তার জন্য দেশে বৃষ্টির পরিমাণ কমে ও তাপমাত্রা বৃদ্ধি পায়। আপাতত জুন মাস পর্যন্ত ‘এসনো নিউট্রাল’ পরিস্থিতি থাকবে। তারপর এল নিনো পরিস্থিতি হবে। অর্থাৎ বর্ষাকালে এলে নিনো পরিস্থিতি হতে পারে। প্রশান্ত মহাসাগরের উপকূলে সমুদ্রের জলের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি হলে এল নিনো পরিস্থিতি বলা হয়। এটা বায়ুপ্রবাহের উপর প্রভাব ফেলে। এতে বৃষ্টি ও তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন হয়।
এদিকে মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়। বীরভূম, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কোনো কোনো স্থানে কমলা সতর্কতা জারি করা হয়। রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি ও ঝড় হতে পারে। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে তার মাত্রা কমবে। আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা আছে। সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত আগামী কয়েকদিন কোনো জায়গার জন্য কমলা সতর্কতা জারি করা হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ