Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

হার্ট প্রতিস্থাপন লাইসেন্স রিনিউ চাইল মেডিক্যাল

মেয়াদ ফুরিয়েছে হৃদযন্ত্র প্রতিস্থাপনের লাইসেন্সের। তাই রিনিউ বা নবীকরণের জন্য স্বাস্থ্যদপ্তরে আবেদন জানাল কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

হার্ট প্রতিস্থাপন লাইসেন্স  রিনিউ চাইল মেডিক্যাল
  • ২৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেয়াদ ফুরিয়েছে হৃদযন্ত্র প্রতিস্থাপনের লাইসেন্সের। তাই রিনিউ বা নবীকরণের জন্য স্বাস্থ্যদপ্তরে আবেদন জানাল কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। ২০১৮ সালে হৃদযন্ত্র প্রতিস্থাপনের লাইসেন্স পায় মেডিক্যাল। ওই লাইসেন্সের মেয়াদ ছিল পাঁচ বছর। তার ম঩ধ্যেই মেডিক্যাল সরকারি ক্ষেত্রে প্রথম হৃদযন্ত্র প্রতিস্থাপন করে। ২০২৩ সালে লাইসেন্সের মেয়াদ ফুরোয়। ফের হৃদযন্ত্র প্রতিস্থাপন শুরু করার জন্য লাইসেন্স নবীকরণের আবেদন করা হচ্ছে বলে সোমবার জানিয়েছেন মেডিক্যা঩লের অধ্যক্ষ ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস। হাসপাতাল সূত্রের খবর, হার্ট ট্রান্সপ্ল্যান্টের লাইসেন্সের নবীকরণ হলে মেডিক্যাল ফুসফুসের প্রতিস্থাপন করবার দিকেও অগ্রসর হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ