Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাক্ষীর মৃত্যুতে পিছোল শুনানি

রিজওয়ানুর রহমানের অস্বাভাবিক মৃত্যু মামলার এক অন্যতম সাক্ষীর মৃত্যুতে পিছিয়ে গেল শুনানি। মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী ১৫ মে

সাক্ষীর মৃত্যুতে পিছোল শুনানি
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিজওয়ানুর রহমানের অস্বাভাবিক মৃত্যু মামলার এক অন্যতম সাক্ষীর মৃত্যুতে পিছিয়ে গেল শুনানি। মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী ১৫ মে। কলকাতার বিচারভবনে চলা এই মামলায় ইতিমধ্যে সাক্ষ্য দিয়েছেন ৬৭ জন। গত বুধবার ছিল এই মামলার শুনানি। নির্দিষ্ট সময়ে অভিযুক্তরা আদালতে হাজির ছিলেন। তাঁদের কৌঁসুলিরাও কোর্টে হাজির হন।

Advertisement

অভিযুক্ত পক্ষের এক আইনজীবী অমিত ভট্টাচার্য জানান, ‘সিবিআই আদালতে বলে, যে সাক্ষীর সাক্ষ্য পেশ করার কথা ছিল, তিনি মারা গিয়েছেন।’ এরপরই মামলা মুলতুবি হয়ে যায়। পিছিয়ে যায় মামলার শুনানি। জানা গিয়েছে, পরবর্তী শুনানির দিন নতুন সাক্ষী আদালতে সাক্ষ্য দেবেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০৭ সালের ২১ সেপ্টেম্বর মাসে পাতিপুকুর রেল স্টেশনের কাছে রিজওয়ানুর রহমানের মৃতদেহ পাওয়া যায়। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার গ্রহণ করে সিবিআই। তদন্ত শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। সেই মামলার বিচার চলছে বর্তমানে কলকাতার বিচারভবনে। অভিযুক্তরা সকলেই জামিনে আছেন।

সম্পর্কিত সংবাদ