Bartaman Logo
৯ জুন, ২০২৬

আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ’ দেওয়ার সময়সীমা বৃদ্ধির দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। আজ সেই মামলার শুনানি। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বিশেষ বেঞ্চে তার শুনানি হবে।

আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি
  • ১৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ’ দেওয়ার সময়সীমা বৃদ্ধির দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। আজ সেই মামলার শুনানি। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বিশেষ বেঞ্চে তার শুনানি হবে। গত ৫ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ডিএ (ডিয়ারনেস অ্যালাউন্স) মামলায় রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। রাজ্য সরকারকে নির্দেশ, এখনই বকেয়া ডিএ’র ২৫ শতাংশ মেটাতে হবে। বাকি ৭৫ শতাংশ কবে কীভাবে কত কিস্তিতে দেওয়া হবে, তা ঠিক করবে বিশেষ কমিটি। তবে রাজ্য সরকার সেই রায়কে সংশোধন করার আরজি জানিয়েছে। সরকার চাইছে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হোক। সেই আবেদনেরই আজ শুনানি। যদিও কর্মচারীদের সংগঠনও পালটা আবেদন করেছে যে সময় মতো ডিএ না দিয়ে আদালত অবমাননা করছে সরকার। এখন দেখার কী বলে সুপ্রিম কোর্ট। 

Advertisement
সম্পর্কিত সংবাদ