Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির সম্ভাবনা জুলাইয়ের তৃতীয় সপ্তাহেই

চলতি মাসের তৃতীয় সপ্তাহে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি হতে পারে। সেখানে রাজ্যে সরকারি অনুদান প্রাপ্ত (গ্রান্ট ইন এইড) প্রতিষ্ঠানগুলির (স্কুল-কলেজ, পুরসভা, পঞ্চায়েত, স্বয়ংশাসিত সংস্থা) অবসরপ্রাপ্ত কর্মী, শিক্ষক, পেনশন প্রাপকদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ এখনও একেবারেই না পাওয়ার বিষয়টি তুলতে চাইছে মামলাকারী মূল সংগঠন।

সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির সম্ভাবনা জুলাইয়ের তৃতীয় সপ্তাহেই
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মাসের তৃতীয় সপ্তাহে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি হতে পারে।  সেখানে রাজ্যে সরকারি অনুদান প্রাপ্ত (গ্রান্ট ইন এইড) প্রতিষ্ঠানগুলির (স্কুল-কলেজ, পুরসভা, পঞ্চায়েত, স্বয়ংশাসিত সংস্থা) অবসরপ্রাপ্ত কর্মী, শিক্ষক, পেনশন প্রাপকদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ এখনও একেবারেই না পাওয়ার বিষয়টি তুলতে চাইছে মামলাকারী মূল সংগঠন। কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, গ্রান্ট ইন প্রতিষ্ঠানগুলির অবসরপ্রাপ্তরা এখনও বকেয়া ডিএ আংশিকও না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন। তাছাড়া বকেয়া ডিএ যাঁরা পেয়েছেন, তাঁদেরও সর্বভারতীয় মূল্য সূচকের ভিত্তিতে তা দেওয়া হয়নি। এই বিষয়টিও সর্বোচ্চ আদালতের নজরে আনা হবে। গত ৭ জুলাই রাজ্য অর্থদপ্তর কলকাতায় ব্যাংক অ্যাকাউন্ট থাকা সরকারি দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ’র অর্ধেক দেওয়ার নির্দেশ দিলেও তা বাস্তবায়িত হয়নি। 

Advertisement

সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পি কে মিশ্রর আদালতে বকেয়া ডিএ মামলার শুনানি চলছে। ২২ জুলাই পরবর্তী শুনানির নির্ধারিত দিন থাকলেও তা কয়েকদিন এদিক-ওদিক হতে পারে বলে মামলাকারী সংগঠন জানতে পেরেছে। বকেয়া ডিএ দেওয়ার বিষয়টি তত্ত্বাবধানের জন্য বেশ কয়েক মাস আগে সুপ্রিম কোর্টের নির্দেশে ইন্দু মালহোত্রার নির্দেশে একটি বিশেষ কমিটি গঠিত হয়। ওই কমিটির কাজ নিয়েও মামলাকারী সংগঠন খুব একটা সন্তুষ্ট নয়। বকেয়া ডিএ প্রাপকদের মধ্যে গ্রান্ট ইন এইড প্রতিষ্ঠানগুলির কর্মী ও অবসরপ্রাপ্তদের সংখ্যাই বেশি। যদিও সরকার বলছে, কিছু জটিলতা থাকার জন্য এটা দেওয়া যায়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ