Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ট্রান্সফার পোস্টিংয়ে টাকার লেনদেন চলছে, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যদপ্তরে ট্রান্সফার পোস্টিংয়ের জন্য টাকাপয়সার লেনদেনের অভিযোগ দীর্ঘদিনের। এবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়ের মুখেই শোনা গেল সেই কথা।

ট্রান্সফার পোস্টিংয়ে টাকার লেনদেন চলছে, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী
  • ৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাস্থ্যদপ্তরে ট্রান্সফার পোস্টিংয়ের জন্য টাকাপয়সার লেনদেনের অভিযোগ দীর্ঘদিনের। এবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়ের মুখেই শোনা গেল সেই কথা। ২ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ইনস্টিটিউটে একটি সরকারি অনুষ্ঠানে বহু জেলার সিএমওএইচ এবং বিভিন্ন মেডিকেল কলেজের এমএসভিপি ও অধ্যক্ষদের সামনে এই প্রসঙ্গ তোলেন মন্ত্রী। বলেন, ‘দপ্তরে দীর্ঘদিন ধরে ট্রান্সফার পোস্টিং-এর র‌্যাকেট চলছে বলে শুনেছি। শুনেছি, এনিয়ে টাকাপয়সার লেনদেনও হয়। আমার কাছেও ফোনে অভিযোগ আসছে। যাঁরাই এই অপকর্মে জড়িত, সতর্ক হয়ে যান। আমি কিন্তু এসব চলতে দেব না।’ পরে তিনি এ বিষয়ে আরও বলেন, ‘ট্রান্সফার পোস্টিং নিয়ে অভিযোগ পেয়ে সমস্ত স্তরের অফিসারকে সতর্ক করেছি। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শে চলি। নিজে দুর্নীতি করব না। কাউকে করতেও দেব না।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ